ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল সিটি সেন্টারের সামনের রাস্তায় এক যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে সেখানে যাই। পরে সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে অথবা কেউ মেরে ফেলে দিয়েছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ট্যাগস

মতিঝিলে রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০