ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিক জালালাবাদে কর্মস্থলে যাওয়ার পথে বন্দুকধারীরা তার গাড়িতে হামলা চালায়।

হামলায় গাড়ির চালক মোহাম্মাদ তাহিরও নিহত হয়েছেন। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সম্প্রতি বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে হত্যার নিন্দা জানানোর পরপরই এই ঘটনা ঘটলো। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

মালালা মাইওয়ান্দ আফগানিস্তানের এনিকাস টিভি অ্যান্ড রেডিওতে কাজ করতেন। অঙ্গরাজ্য গভর্নরের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়।

মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। আফগানিস্তানে নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সরব ছিলেন তিনি।

মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে হত্যা করা হয়েীছল। তিনিও সমাজকর্মী ছিলেন। আফগানিস্তানে সাম্পতিক সময়ে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনা ঘটছে।

গত মাসে টেলিভিশন উপস্থাপক ইয়ামা সাইওয়াশকে কাবুলে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। আরেক সাংবাদিক আলিয়াস দায়ি গাড়ি বোমা হামলায় নিহত হন।

সাবা সাহার নামে আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালকের ওপর গুলি চালানো হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৭:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০