ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খাগড়াছড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

খাগড়াছড়ি প্রতিনিধি: স্ত্রী রীনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে ফাঁসি দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হাসানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, যৌতুকের জন্য প্রায় জামাল উদ্দিন স্ত্রী রীনা আক্তারের ওপর নির্যাতন করতেন। সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে জামালা উদ্দিন ফের স্ত্রীকে নির্যাতন করে।

এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ঘটে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভার কাজী নগরে।

এ ঘটনার একদিন পর রীনা আক্তারের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৭ সালের ২৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেয়। আদালতে ৯ জন স্বাক্ষ্য দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ফাঁসি ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খাগড়াছড়িতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট সময় ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০