ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুকুর ও বাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান থানার গহিরা ও কদলপুর ইউনিয়ন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজনের সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন রেজা জানান, গহিরা ইউনিয়নের ৭ নম্বর দলইনগর ওয়ার্ডের একটি পুকুরে ভাসমান অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

এদিকে, কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে।

ট্যাগস

চট্টগ্রামে পুকুর ও বাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০