ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান সাগর (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান বিরামপুর ফকিরার মোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ তাসমীম আলম  বলেন, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

ট্যাগস

যশোরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০১:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০