ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মীরেরটেক এলাকায় মো. বিল্লাল হোসেন নামে এক মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মাথা বিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ। বিল্লাল সোনারগাঁ উপজেলার মীরেরটেক এলাকার মৃত রেহাজউদ্দিনের ছেলে।

নিহত বিল্লালের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশে রওয়ানা হলেও তিনি বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হোসেন বাবার মাথা বিহীন মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।

পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ক্রাইম সিনের জন্য নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম  বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মহদেহ উদ্ধারের জন্য ক্রাইমসিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নারায়ণগঞ্জে মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০