ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মহাদেবপুরে ৬৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৪ বোতল ফেনসিডিলসহ জালাল উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা সদরের বচনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জালাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় টাপ্পু গ্রামের সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নওগাঁয় ফেনসিডিল পাচার হচ্ছে।

এমন সংবাদে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বচনা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।

এসময় নওগাঁগামী জালাল উদ্দিনের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে পৃথক দুটি ব্যাগ থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মহাদেবপুরে ৬৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০