ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে একই ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের কাছে শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক মানসিক প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান।

আবার লালমনিরহাট ফেরার সময় ট্রেনটি শান্তিগঞ্জ বাজার পার হওয়ার সময় আরেক পথচারী কাটা পড়ে মারা যান। নিহতরা কালীগঞ্জ উপজেলার বাসিন্দা হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে একই ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

আপডেট সময় ০১:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০