ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘূর্ণিঝড় ‘বুরেভী’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

আবহাওয়া ডেস্কঃ  বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বুরেভী’ শ্রীলংকা ও তৎসংলগ্ন এলাকা থেকে পশ্চিম দিকে সরে গেছে। এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এ ঘূর্ণিঝড়ের কোনো ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়েনি।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীলংকা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণীঝড় ‘বুরেভী’ পশ্চিম দিকে সরে গিয়ে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আজ সকাল ৬টায় মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এটি এখন উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘূর্ণিঝড় ‘বুরেভী’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

আপডেট সময় ১২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০