ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধি:  সাভার পৌর এলাকায় একটি পুকুরের পাশে দিনে-দুপুরে মিলন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রী। নিহত মিলনের বাবা ফজলুল হক বলেন, গত কয়েকদিন ধরে বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরে বাঁশ দিয়ে বেড়া তৈরি কাজ করছিল পুকুরের মালিক ইমন ও মিলন।

বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মিলন বাসা থেকে বের হয়ে সেই পুকুরে কাজ করতে যায়। পরবর্তীতে পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় মিলনের নিথর দেহ পড়ে তাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে মিলনের সঙ্গে থাকা ইমনকে পাওয়া যাচ্ছে না।

সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বলেন, ঘটনাস্থলে দেখলাম মিলনের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছে বিষয়টি জানার চেষ্টা করছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০