ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

কুড়িগ্রামে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে শান্তি রানি রায় (৩৪) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শান্তি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌকিদার টারী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ী যাওয়ার জন্য পরিবারের অন্যান্যদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে উলিপুর উপজেলার উদ্দেশে রওয়ানা দেয়।

উপজেলার খেঁজুরের তল এলাকায় এলে টার্নিং নেওয়ার সময় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। এতে শান্তি গুরুতর আহত হয়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় দুর্ঘটনায় নারী মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০