ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় মাদকসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর মান্দায় হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে প্রয়াত উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনের বাসভবনে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের ছেলে আবদুল আউয়াল (৩৫), শামুকখোল গ্রামের মছির উদ্দিনের রইছ উদ্দিন (৩০) ও বড়পই গ্রামের আবুল খায়েরের ছেলে রাকিব পলাশ (২১)।

মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসভবনে তল্লাশী চালিয়ে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় মাদক বেচাকেনার অভিযোগে প্রয়াত চেয়ারম্যানের ছেলে আবদুল আউয়ালসহ তিনজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় মাদকসহ ৩ জন আটক

আপডেট সময় ০৮:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০