ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ২২টি বসতঘর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়িতে আগুনে অন্তত ২২টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনীর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে অন্তত ২২টি ঘরসহ ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কলোনীর মালিক বাবুল জানান, আগুনে ২০ থেকে ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ২২টি বসতঘর

আপডেট সময় ১২:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০