ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।

এক বিবৃতিতে সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত

আপডেট সময় ০৩:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০