ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অ্যাথলেট সোহেল রানাকে হত্যার হুমকি দেয়া প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট মো. সোহেল রানাকে হত্যার হুমকি দেয়া প্রধান আসামি মোশাররফ হোসেনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগরীর সাবরেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশাররফ হোসেন সদর উপজেলার সিরতা ইউনিয়নের চড় খরিচা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়মননসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা কবির হোসেন  বলেন, আসামি মোশাররফ হোসেন পুলিশ হেফাজতে আছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) ‘স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট সোহেলকে হত্যার হুমকি’ শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার মামলার প্রধান আসামি মোশাররফকে হোসেনকে গ্রেফতার করা হয়।

অ্যাথলেট মো. সোহেল রানা বলেন, প্রতিনিয়তই একটা হুমকির মধ্যে ছিলাম, কখন যেন হামলা করে। এখন একটু স্বস্তিতে আছি। মোশাররফকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। জানা গেছে, অ্যাথলেট সোহেল ১২ বছর বয়সে বিকেএসপিতে ভর্তি হন।

২০১৪ সালে ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ পদক, ২০১৫ সালে তিনটি স্বর্ণপদক ও দুটি সিলভার পদক, ২০১৬ সালে দুটি স্বর্ণপদক ও একটি সিলভার, ২০১৭ সালে তিনটি স্বর্ণপদক ও একটি সিলভার পদক, ২০১৮ সালে তিনটি স্বর্ণপদক ও দুটি সিলভার পদক লাভ করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অ্যাথলেট সোহেল রানাকে হত্যার হুমকি দেয়া প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৬:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০