ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

প্রতিকি ছবি

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধিঃ  নিয়ামতপুরে পূর্বশত্রতার জেরে সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে এসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ দু’জনকে আটক করে

ঘটনার পর পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠায়। নুরুল পিরপুকুরিয়া গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।

সোমবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর পিরপুকুরিয়া মোড়ে ঘটনাটি ঘটে ।

আটককৃতরা হলেন ওই গ্রামের আজিজুলের ছেলে বদিরুল (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে সুমন (২৯)।
এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায়, ঘটনার আগেরদিন রোববার দুপুরে মৃত জনাব আলীর ছেলে আজাদ নুরুলের জমির উপর দিয়ে গরু-মহিষ নিয়ে একটি পুকুরে গোসল করাতে গেলে নুরুল ও তার ছেলে সারোয়ার বাধা দেয়।

এতে আজাদ ক্ষিপ্ত হয়ে কথাকাটাকাটি শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে নুরুল ও তার ছেলে সারোয়ার আজাদের উপর চড়াও হয়ে মারধর করে আজাদকে। এরপর আজাদ বাড়ী চলে যায়।
এ ঘটনার পরদিন সোমবার সকালে নুরুল মোড়ে চা খেতে গেলে পূর্বের দিনের জেরে নুরুলকে একা পেয়ে আজাদ, আবেদসহ তার আত্নীয়রা কিল, ঘুসি, চড়-থাপ্পড়সহ মারধর করে।

তাদের এলোপাথাড়ী প্রহারে নুরুল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ও জ্ঞান হারায়। ঘটনার আকর্ষিকতায় স্থানীয় দোকানদার ও পাড়াপড়শীরা ছুটে এস নুরুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে একটি অটোরিক্সাযোগে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অর্পিতা দাস নুরুলের শরীর তাৎক্ষনিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, স্বাস্থ্যকেন্দ্রে আসার পূর্বেই নুরুলের মৃত্যু ঘটেছে।

ঘটনার সুষ্টু তদন্তে দুপুরেই মান্দা সার্কেরের (নিয়ামতপুর-মান্দা) এএসপি মতিয়ার রহমানসহ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি হুমায়ন কবির জানান, মারামারির ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

আপডেট সময় ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০