ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়াতে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুল হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল-আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।

জানা গেছে, পাঁচজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি চান্দাকোনার দিকে যাচ্ছিল। ধনকুন্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।

আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্য তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

বগুড়াতে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০