ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঢাকায় হঠাৎ টানা ২০ থেকে ২৫ মিনিট মুষলধারে বৃষ্টি

আবহাওয়া ডেস্কঃ  প্রকৃতিতে ইতোমধ্যে হালকা শীতের আগমন ঘটেছে। এর মধ্যে ঢাকায় আজ হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। শুরুতে অল্প বৃষ্টি হলেও পরে ঝুম বৃষ্টি নামে।

টানা ২০ থেকে ২৫ মিনিট মুষলধারে বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে অনেক পথচারীকে ভোগান্তি পোহাতে হয়। এ সময়ে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, জানতে ফোন করা হলে আবহাওয়া অধিদফতরের কেউ ফোন রিসিভ করেনি।

এদিকে শুক্রবারের দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বৃষ্টি হতে পারে, এমন তথ্য ছিল না।

অবশ্য আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঢাকায় হঠাৎ টানা ২০ থেকে ২৫ মিনিট মুষলধারে বৃষ্টি

আপডেট সময় ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০