ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পটুয়াখালীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল কিছুদিন আগে জমি বিক্রি করে মোটা অংকের টাকার মালিক হন। তার টাকা-পয়সা নিয়ে ছেলে এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।

সকালে তার বসতঘরের পাশে ছাগলের ঘর থেকে জবাই করা লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির ছেলে ইমরান পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, একটি জমি বিক্রি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ ছিল নজরুলের। তবে এ কারণেই যে তিনি খুন হয়েছেন সেটি নিশ্চিত না। তবে ছেলে ইমরান পলাতক রয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পটুয়াখালীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০