ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পরকিয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিহত মোফাজ্জল হোসেন

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হারিড়াগাছী গ্রামে মোফাজ্জল হোসেন (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় পিটুনির শিকার হন তিনি। নিহত মোফাজ্জল ওই গ্রামের মোজাম্মেলের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মোফাজ্জল।
এসময় পাশের বাড়ির দিলদারসহ বেশ কয়েকজন তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যান। এরপর গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। একপর্যায়ে তারাই পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে মোফাজ্জলের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলে চলে যায়। এরপর তারা তোফাজ্জলকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। রাত ১২টার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া  জানান,পাশের বাড়ির দিলদার তার স্ত্রীর সঙ্গে অনেক আগে মোফাজ্জলের অনৈতিক সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পরকিয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০