ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাগেরহাটে ১৭ দিনের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জন আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিছানা থেকে ১৭ দিনের শিশু চুরির পর লাশ উদ্ধারের ঘটনায় বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নিহত শিশুর বাবা সুজন খান (২৮), চাচা রিপন খান (২৫) ও ফুফা হাসিব খান (৩০)।

নিহত নবজাতকের মা শান্তা আক্তার জানান, রোববার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝখানে মেয়েকে শুইয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা।

এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন।

তিনদিন পর বুধবার ভোরে পরিবারের সদস্যরা ওই বাড়ির ভেতরে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতহাল করে। দুপুরে ময়নাতদন্তের পর বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হলে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাসহ তিনজনকে থানায় আনা হয়। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

এর আগে শিশুটির বাবা সুজন খান দাবি করেছিল প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাগেরহাটে ১৭ দিনের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জন আটক

আপডেট সময় ১২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০