ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মারা গেছেন দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট

আন্তর্জাতিক ডেস্ক:  দুর্ঘটনায় পড়ে মারা গেছেন দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট। এই ফরাসি ‘উড়ন্ত মানব’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।

বিবিসির এক খবরে বলা হয়, মঙ্গলবার দুবাইয়ের মরুভূমিতে প্রশিক্ষণের সময় এক দুর্ঘটনায় পড়ে মারা যান ৩৬ বছর বয়সী ফরাসি নাগরিক রেফেট।

দুবাই জেটম্যান তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে কোম্পানিটি জানায়।

দুবাই ভিত্তিক কোম্পানিটির কর্মীরা মূলত উঁচু উঁচু ভবন ও জায়গা থেকে লাফ দিয়ে বা উড়াল দিয়ে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করে। পেছনে একটি জাম্বো জেট নিয়ে শূন্য আকাশে উড়তে থাকেন তারা। অনলাইনে এসব ভিডিও বিপুল মানুষ দেখে থাকে।

পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন রেফেট। এ ছাড়া আল্পস পর্বতমালার ওপর থেকেও লাফ দিয়ে প্রশংসিত হয়েছিলেন।

রেফেটের উড়াল দেয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি হচ্ছে, তার এক সহকর্মীসহ পাহাড় থেকে লাফ দিয়ে উড়ন্ত বিমানে ঢুকে পড়েছিলেন তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মারা গেছেন দুবাই জেটম্যানের অন্যতম কর্মী ভিনসেন্ট রেফেট

আপডেট সময় ০৬:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০