ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজী ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচলও।

নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন- চাঁদাবাজী ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের।

নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিকপক্ষের নেতারা।

এদিকে হঠাৎই এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিলো না।

এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০