ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বরিশাল কারাগার থেকে ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ধর্ষণ মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে ওই আসামি আত্মহত্যা করেছেন।

শুক্রবার গভীর রাতে কারাগারের শৌচাগারে গিয়ে মশারি ছিঁড়ে রশি বানিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়ে হানিফ খলিফা (৪০) নামের ওই ব্যক্তি গত ১ অক্টোবর থেকে কারাগারে ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী গ্রামে। তিনি বরিশাল নগরের বিমানবন্দর থানার চৌহুতপুর এলাকায় থাকতেন।

গত ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় হানিফ খলিফার স্ত্রী তাদের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে ১ অক্টোবর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কয়েক দিন আগে ডিএনএ টেস্টের জন্য হানিফকে কারাগারের বাইরে নেয়া হয়েছিল। এরপর তাকে কারাগারে কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বরিশাল কারাগার থেকে ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০