ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সবাইকে আইনের মুখোমুখী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সবাইকে আইনের মুখোমুখী হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর অন্তত ৯টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট ৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এইগুলো এরা সমবসময়ই করে থাকে। সব সময় করার প্রচেষ্টা হয়তো নেবে। কিন্তু কোন জায়গায়ই সাকসেসফুল হয়নি, এবারই কয়েকটি বাসের মধ্যে এরা অগ্নিসংযোগ করেছে।

আমরা এটার ব্যবস্থা নিচ্ছি যাতে করে, যারা এই কাজে সম্পৃক্ত ছিল, যারা এই অগ্নিসংযোগ করেছে, তাদের সবাইকে আইনের মুখোমুখী হতে হবে।’

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপ যাচাই করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো বিশ্লেষণ করে যারা এর হোতা, যারা এগুলো করিয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু কথোপকথন পাওয়া গেছে, সেখান থেকে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা (বিএনপি) এমনটি করেছে।

যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এ অগ্নিসংযোগ করেছিলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকজনকে আমরা চিহ্নিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আমরা তাদের আইনের কাছে সোপর্দ করেছি। নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘গোয়েন্দাদের ব্যর্থতা নেই। তাদের তৎপরতা চলছে বলেই এখন দেশ শান্তিতে রয়েছে। আমরা এতটুকু বলতে পারি দেশে আমরা কোন অরাজক পরিস্থিতি হতে দেব না।’

সরকারি এজেন্টরা বাসে অগ্নিসংযোগ করেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের কোনো সত্যতা আছে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সবাইকে আইনের মুখোমুখী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০