ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ২জন নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)।

আহতরা হলেন একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮)। তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি  জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল।

এ সময় নগরকান্দা অংশে একটি আনম্যান গেইট (অবৈধ গেট) অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ২জন নিহত

আপডেট সময় ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০