ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নারায়ণগঞ্জে বাসাভাড়ার টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাসাভাড়ার টাকার জন্য মেহেদী হাসান (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১৮নং ওয়ার্ডের নলুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান পেশায় মুরগী ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদীর ছেলে আল আমিন একই এলাকার মো. রানার বাড়িতে ভাড়া থাকেন।

গত মাসে ভাড়ার দেড় হাজার টাকা তিনি দেননি। এ টাকা আদায়ে রানা বৃহস্পতিবার রাতে মেহেদীর দোকান থেকে মুরগি নিয়ে যেতে চান।

এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল আমিনকে ডেকে এনে মারধর করেন রানা। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে রানাসহ তার স্বজনরা মেহেদীকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড়ির মালিকসহ এ ঘটনায় জড়িতরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নারায়ণগঞ্জে বাসাভাড়ার টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৫:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০