ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে গাইবান্ধায় প্রতিবাদ কর্মসূচি পালন

ছবিঃ প্রতিকি

স্টাফ রিপোটার, গাইবান্ধাঃ  সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে গাইবান্ধায় সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পৌর শহীদ মিনারে সাম্প্রদায়িক প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

এতে সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বাস্তবায়ণের দাবী জানিয়ে সংহতি বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, যুব ইউনিয়নের জেলা সভাপতি প্রতিভা সরকার ববি, গণ উন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, মাহমুদুল গণি রিজন, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর তনু, জাতীয় যুব জোটের জেলা সভাপতি সুজন প্রসাদ, সাংস্কৃতিক কর্মী বিপুল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, একটি মহল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা রকম গুজব এবং সাম্প্রদায়িক উস্কানীমুলক বক্তব্য ছড়ানো, নানা রকম বিচ্ছিন্ন ঘটনা জনজীবনকে নিরাপত্তহিীন ও বিপন্ন করে তুলেছে। সংখ্যালঘু সম্প্রদায় ও নারী শিশু এই অস্থিরতা এবং অনিশ্চয়তার শিকার হচ্ছে।

তারা এই অপতৎপরতা রোধে আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের কঠোর তৎপরতা দাবী করেন। পাশাপাশি মূল ধারার গণমাধ্যমগুরোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অপচেষ্টা প্রতিহত করতে ভ‚মিকা রাখার আহবান জানান।

প্রতিবাদী গান ও কবিতায় অংশ নেন, শিরিন আকতার, চুনি ইসলাম,রঞ্জিত সরকার ও আনোয়ারুল ইসলাম।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে গাইবান্ধায় প্রতিবাদ কর্মসূচি পালন

আপডেট সময় ০৫:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০