ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় দেড় কোটি টাকা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৯৫৯টি পরিবারকে ১ কোটি ৪২ লক্ষ ৯৯ হাজার টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচাগাছী ইউনিয়নে পাঁচগাছী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ১৫৫টি হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ, গবাদিপশু ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সলিডারিটি’র নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল প্রমুখ।

জেলার ৫টি উপজেলায় করোনা ও বন্যা প্রতিরোধে এবং খাদ্য নিরাপত্তায় ৩ হাজার ৯৫৯টি পরিবারের মধ্যে ১৫৬০টি পরিবারকে বহুমূখী অর্থ সহায়তা হিসেবে ৩ হাজার করে টাকা, ২শতাধিক পরিবারের প্রতিজনকে ১০হাজার টাকা, ৮শতাধিক পরিবারকে ৫হাজার টাকার চাল, ডাল, আলু, তেল, সাবান ও মাক্স, ৫০টি পরিবারকে ১৫হাজার টাকার গবাদি পশু, ১৫৬জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে ৪হাজার করে টাকা বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০৩টি পরিবারকে ঘরের ভিটি উঁচু করণের জন্য ৫হাজার টাকা, ৭০টি লেট্রিন মেরামতের জন্য ৩হাজার করে টাকা এবং ২০টি নলকুপ উঁচু করণের জন্য ২হাজার ৫শ’ করে টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আন্তর্জাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশ ও ব্রেড ফর দা ওয়ার্ল্ড-জার্মানীর অর্থায়নে এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান সলিডারিটি’র মাধ্যমে হতদরিদ্র এসব পরিবারে করোনা প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তায় নগদ অর্থ, গবাদিপশু, খাদ্য সামগ্রী বিতরণ এবং বসতভিটা, নলকুপ ও লেট্রিন উঁচু করণ কার্যক্রম চলমান রয়েছে বলে আয়োজকরা জানান।

ট্যাগস

আপডেট সময় ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481