ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিশ্বের সবচেয়ে দামি কবুতর ‘নিউ কিম’ এর দাম ১৩৩ কোটি টাকা

কবুতর ‘নিউ কিম’

আন্তর্জাতিক ডেস্ক: কবুতর পোষা কেবল শখই নয়, অনেকের কাছে নেশার মতো। একেকটি কবুতর সংগ্রহের জন্য যথেচ্ছ অর্থ ব্যয়ের ঘটনা শোনা যায় প্রায়ই।

কিন্তু সেই অর্থটা ঠিক কত হতে পারে? হাজার, লাখ কিংবা কোটি নয়, সম্প্রতি বেলজিয়ামের একটি কবুতর বিক্রি হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি দামে। ‘নিউ কিম’ নামের এই কবুতরটিকেই বলা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কবুতর। খবর দ্য সান।

জানা গেছে, অনিন্দ্য সুন্দর এই কবুতরটি ছোট, মাঝারি ও দূরপাল্লার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় এবং সেখানে তার সাফল্যের পাল্লাও বেশ ভারী। অনলাইন নিলামে এর দাম শুরু হয়েছিল ১৮০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ প্রায় ২০ হাজার টাকা থেকে।

সম্প্রতি শুরু হওয়া এই অনলাইন নিলামের এখনও ৯ দিন বাকি। কিমের দাম কি ১৩৩ কোটিতেই থেমে থাকবে নাকি দামের পরিমাণ আরও বাড়িয়ে কেউ তার গর্বিত মালিক হবেন?

এর আগে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিল কিমেরই স্বদেশী ‘আরমান্ডো’র দখলে। ২০১৯ সালে ১২৪ কোটি টাকায় তাকে কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিশ্বের সবচেয়ে দামি কবুতর ‘নিউ কিম’ এর দাম ১৩৩ কোটি টাকা

আপডেট সময় ০৬:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০