ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে বালুর ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন নগরীর বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেন। পথে মতিহার থানার চৌদ্দপাই এলাকায় একটি বেপরোয়া বালুর ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। অজ্ঞাত ওই চালককে আসামি করে নগরীর মতিহার থানায় মামলা করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০