ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে স্বাস্থ্য বিধি মেনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টায় আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শহরের জেলা পরিষদ সুপার মার্কেট আইডিইবি’র কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সমাবেশ, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. নূরে আলম, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী কামাল আহমেদ, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা, রায়হান মিঞা, সৈয়দ মাহফুজার রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সেখান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আইডিইবি’র সুরর্ণ জয়ন্তী উপলক্ষে বছর ব্যাপী ৫০ হাজার গাছের চারা রোপন, ৫০টি হতদরিদ্র পরিবারকে পূনর্বাসন, মাক্স বিতরণ ও শতাধিক সেমিনার/সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

আপডেট সময় ০৫:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০