ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনজিলা বেগম (৩৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথের সদর উপজেলার সরকারপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম সদর উপজেলার কালিয়া পূর্বপাড়া গ্রামের আমিনুর তালুকাদের স্ত্রী ও তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনজিলা বেগমের সংসারে কলহ চলে আসছিল।

শনিবার (৭ নভেম্বর) রাতে আবারও পারিবারিক কলহে জড়িয়ে পড়েন তিনি। পারিবারিক কলহের যন্ত্রণা সইতে না পেলে রোববার সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ট্রেনটি সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০১:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০