ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

ছবি - সংগৃহীত-- শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ রিপোর্টারঃ  ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সেশনজটমুক্ত মেডিক্যাল শিক্ষাবর্ষসহ চারটি দাবিতে এ বিক্ষোভ করছেন তারা।

অবরোধের ফলে রোববার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, প্রফ পরীক্ষা না নেয়া, বেসরকারি মেডিক্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া এবং মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ার দাবি জানিয়ে আসছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।

দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে।

করোনা মহামারির কারণে মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় ০১:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০