ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নির্বাচনে হারার কয়েক মুহূর্ত পরেই নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। তবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হতে এখনো ঢের দেরি। সোমবার তিনি আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন।

লড়াই ছাড়া তিনি যে ফল মেনে নেবেন না তা খুবই স্পষ্ট।

নির্বাচনে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে ভার্জিনিয়া গলফ খেলছিলেন ট্রাম্প। এরপর সেখানে এক নববধূর সঙ্গে ছবিও তুলেছেন তিনি। মাথার পরা টুপিতে লেখা ছিল তার নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।

তবে নির্বাচন নিয়ে সেখানে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প ছবি তুলে চলে যাওয়ার সময় একজন বলেন, ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনি যা করেছেন সবকিছুর জন্য ধন্যবাদ।

পরে ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, তোমরা তরুণ। জীবনটাকে সুন্দরভাবে কাটাবে, কেমন?

নববধূর সাথে ট্রাম্পের ছবি তোলার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কেউ ট্রাম্পের ভদ্রতার প্রশংসা করেছেন। কেউ আবার করছেন সমালোচনা।

সূত্র: ই্য়াহু নিউজ

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নির্বাচনে হারার কয়েক মুহূর্ত পরেই নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প

আপডেট সময় ১২:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০