ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে সড়কদুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধাক্কা দেয়ার পর মোটরসাইকেল আরোহীকে টেনে নিয়ে গেল বেপরোয়া বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সাকিব (১৮) নামের এক যুবক।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার সুলতানগঞ্জ মেলাপাড়া এলাকার আশরাফুলের ছেলে।

এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন সাকিবের সঙ্গে থাকা একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরমান। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, বেপরোয়া বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।

এ সময় চালক বাসটি চালিয়ে সামনে নিয়ে যান। এতে বাসের নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী। অপর আরোহী মারাত্মকভাবে আহত হন।

এরপর হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পালিয়ে গেছেন বাসটির চালক ও হেলপার। এ নিয়ে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে সড়কদুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৫:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০