ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুষ্টিয়ায় দুই ভুয়া ডিবি পুলিশের সদস্য আটক

আটক ডিবি পুলিশের দুই ভুয়া সদস্য

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দুই ভুয়া সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক দু’জন হলেন- কুষ্টিয়ার শহরের পশ্চিম মজমপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মিশুক রহমান (৩৩) ও একই এলাকার শাহিনুর আলমের ছেলে ওরফে আকাশ (২৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরুবাহী একটি গাড়ির লোকজনের কাছে মাস্ক আছে কি-না তা চেক করছিলেন মিশুক ও অভি।

সে সময় মাস্ক না থাকার কারণে এক গরু ব্যবসায়ীকে জরিমানা করেন তারা। তখন জরিমানার টাকা গুণে দিতে দেরি হলে তারা গরুর গাড়ির চালকের কাছ থেকে সাত হাজার ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতা ওই দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার কুণ্ডু  জানান, আটক দু’জনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুষ্টিয়ায় দুই ভুয়া ডিবি পুলিশের সদস্য আটক

আপডেট সময় ০৪:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০