ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

টাঙ্গাইলে বনের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোনারবাইদ এলাকা থেকে আব্দুল বাছেদ (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (০৭ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বাছেদ ওই উপজেলার টেলকি এলাকার বাসিন্দা।

নিহতের শ্যালক লাল মিয়া জানান, শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নিজের মহিষ চরাতে পার্শ্ববর্তী মোনারবাইদ এলাকায় যান বাছেদ মিয়া।

সেখান থেকে বিকেলে ফেরার আগে বাড়ির লোকজনের সঙ্গে তার মোবাইলে কথাও হয়। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়।

পরে সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। শনিবার সকালে মোনারবাইদ এলাকায় বনের ভেতর থেকে বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাঁধা ছিল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল  জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

টাঙ্গাইলে বনের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০