ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনের একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-আমিন মাগুরার শ্রীপুর উপজেলার পারাল জিয়াল গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন।

নিহত আল-আমিনের সহকর্মী সাইফুল ইসলাম জানান, তারা মিরপুর ১৪ নম্বর সেকশনে পু্লিশ লাইনের ভেতরে একটি নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৬ তলায় টাইলসের কাজ করছিলেন।

সেখানে একটি বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

আপডেট সময় ১২:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০