ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নারায়ণগঞ্জে কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সানজিদা আক্তার অথৈ (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার মাহামুদপুর সাদু মাদবর রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সানজিদা আক্তার অথৈ সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মহেশপুর এলাকার আক্তার হোসেন সোহেলের মেয়ে।

নিহতের মা পাপড়ী আক্তার জানান, ১০-১২ বছর আগে পারিবারিক সমস্যার কারণে স্বামী আক্তার হোসেন সোহেলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।

২০১৪ সালে একমাত্র মেয়ে সানজিদা আক্তার অথৈকে নিয়ে মাহাবুবুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু অথৈ তার মায়ের নতুন সংসারে না থেকে ফরিদপুরে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে।

সে ফরিদপুর একটি হাইস্কুলের ৭ম শ্রেণিতে পড়ে। করোনায় স্কুল বন্ধ থাকায় গত প্রায় ৫ মাস আগে মায়ের কাছে বেড়াতে আসে। পাপড়ীর ২য় সংসারের দুই সন্তানের সঙ্গে হাসিখুশি সময় পাড় করছিল অথৈ।

তিনি বলেন, পরিবারের সবাই কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শুক্রবার সকালে স্বামীকে সঙ্গে নিয়ে কেনাকাটার জন্য ঢাকায় যাই। বাসায় অথৈ ও আরও দুই সন্তানকে রেখে যাই। দুপুরে বাসার মালিক ফোন করে অথৈয়ের আত্মহত্যার খবর দেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, মা-বাবার অনুপস্থিতিতে দুই ভাই-বোনকে টিভি দেখতে দিয়ে অথৈ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অথৈ আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নারায়ণগঞ্জে কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় ১২:২১:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০