ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আরও দুই ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের হবিবর রহমানের ছেলে ট্রাকচালক মো. আবু বকর সিদ্দিক (৩০) ও তার হেলপার একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আবু সাঈদ (২৮)।

হাইওয়ে পুলিশের শেরপুর দশমাইল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, মহাসড়ক সম্প্রসারণ কাজে নিয়োজিত দুটি ট্রাক উক্ত স্থানে দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক দুটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আর আরেক ট্রাকের চালক মো. জাকির হোসেন ও মো. সৈকত মিয়া আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক জব্দ করা গেলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

আপডেট সময় ০৭:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০