ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটের আলমপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি গতবছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।

আত্মহত্যা করার আগে প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আলহাজ উদ্দিন। এতে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে।

তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!’

ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করতে তার ফেসবুক বন্ধুদের হৃদয়গ্রাহী কমেন্ট করতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলহাজ উদ্দিন যে ফেসবুক আইডিতে এসে লাইভে আত্মহত্যা করেছেন, কিছুক্ষণ পর ওই আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে অনেকেই জানিয়েছেন।

আলহাজ উদ্দিনের চাচা আফজাল হোসেন বলেন, রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝতে পারেনি।

তিনি বলেন, ছেলেটি খুবই অমায়িক ছিল। কারও সাথে কোনোদিন ঝগড়াঝাটি করতে দেখিনি। সিলেটে পড়াশোনা করার সময় একটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়। ওই মেয়ের সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে সে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমজনিত কারণে আলহাজ উদ্দিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৪:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০