ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রেমিকের সঙ্গে পালিয়েছে যাওয়ায় মেয়ের বাবার আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: বিয়ের আগের রাতে প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে। আর সেই ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন (৪৭)। সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে সাথীর সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন তিনি।

বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সর্ম্পকের কথা অস্বীকার করে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লাগেন।

পরে একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় ২ নভেম্বর সোমবার।

কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সাথী। লজ্জায় আর ক্ষোভে বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, ওই ছেলে ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেননি। থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রেমিকের সঙ্গে পালিয়েছে যাওয়ায় মেয়ের বাবার আত্মহত্যা

আপডেট সময় ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০