ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ভাঙা সড়কের গর্তে পড়ে নিহত ১

আব্দুল সালাম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় ভাঙাচোরা সড়কের গর্তে পড়ে আব্দুল সালাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আব্দুল ছালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে একই এলাকার বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছালে ভাঙাচোরা পাকা সড়কের গর্তে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যান তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুল সালাম মৃত্যুবরণ করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের মৃতদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ভাঙা সড়কের গর্তে পড়ে নিহত ১

আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০