ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে গলায় বাঁশি আটকে প্রাণ হারালো শিশু

নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের সময় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা।

সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে।

জানা যায়, সোমবার সকালে বাঁশি বাজানোর সময় আরিফুলের গলায় আটকে যায় বাঁশি। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জরুরি বিভাগেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এ সময় শিশু আরিফের মৃত্যু হয়।

শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুল সিদ্ধান্তের কারণে এবং অপারেশন থিয়েটারে না নেয়ায় তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আরএমও মঞ্জুরুল আলম জানান, শিশুটির গলা অনেকক্ষণ ধরে ব্লক হয়ে থাকায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে গলায় বাঁশি আটকে প্রাণ হারালো শিশু

আপডেট সময় ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০