ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শরীয়তপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরাত্রা ইউনিয়ন থেকে রজব আলী খাঁ (১৫) নামে এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের আব্বাস ব্যাপারী কান্দি এলাকার একটি খেলার মাঠের পাশের গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের অভিযোগ রজব আলীকে হত্যা করা হয়েছে।

নিহত রজব আলী জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সরল খার কান্দি গ্রামের সৈয়দ খাঁর ছেলে। সে পদ্মা নদীতে মাছ ধরত।

নিহত রজব আলী খাঁর বড় ভাই নাছির খাঁ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ অক্টোবর (শুক্রবার) পদ্মা নদীতে মাছ ধরতে যায় রজব আলী।

তখন মাছ ধরা নিয়ে রজব আলীর সঙ্গে একই গ্রামের দানেস চৌকিদারের ছেলে শাহিন চৌকিদারের ঝগড়া হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয়।

এ বিষয় নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সরল খার কান্দি গ্রামে দরবার সালিশ বসে। কিন্তু সালিশে ওই বিষয় না তুলে ট্রলারের ইঞ্জিন চুরির অপবাদ দিয়ে শাহিন চৌকিদার, তার ভাই সুজন চৌকিদার ও ইশরাফিল চৌকিদার রজব আলীকে লাথি-ঘুষি মারেন।

এছাড়া স্থানীয় মেম্বার লিয়াকত খাঁ, মোস্তফা খাঁসহ সালিশকারীরা রজব আলীকে ট্রলারের ইঞ্জিন চুরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাও করেন।

সেই সালিশের পর থেকে রজব আলী খাঁ নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি।

সোমবার (০২ নভেম্বর) সকালে স্থানীয়রা গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধর করে।

নিহতের বড় ভাই নাছির খাঁ বলেন, ট্রলারের ইঞ্জিন চুরির অপবাদ দিয়ে আমার ভাইকে হত্যা করেছে শাহিন, সুজন ও ইশরাফিল। আমি এ হত্যার বিচার চাই।

নড়িয়া থানার ওসি (তদন্ত) প্রবীণ কুমার চক্রবর্তী বলেন, গতকাল সরল খার কান্দি গ্রামে একটি সালিশ হয়েছে শুনেছি। সালিশের পর থেকে রজব আলী নিখোঁজ হয়।

আজ আমরা রজব আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তর জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শরীয়তপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০