ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল বিকাশের মরদেহ

প্রতিকি ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় লক্ষ্মীপূজা দেখতে গিয়ে নিখোঁজের তিনদিন পর বিকাশ চন্দ্র বর্মন (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) সকালে মুরাদনগর উপজেলার বাড়ির পাশের পুকুর থেকে বিকাশের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিকাশ মুরাদনগর উপজেলার জেলেপাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিকাশ চন্দ্র বর্মন বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজায় গিয়ে বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে না আসায় রোববার রাতে তার বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মন মুরাদনগর থানায় জিডি করেন।

সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে বিকাশের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাহিদ আহমেদ বলেন, বিকাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী দুপুরে মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল বিকাশের মরদেহ

আপডেট সময় ০৬:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০