ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মহাদেবপুরে চালকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আল-আমিন (১৮) নামে এক চালকের গলায় ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আল-আমিনকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলেও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সোহাগ (২১) নামে অপর এক চালককে পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামের আশরাফুলের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আল-আমিন শরীরে কাঁদামাটি ও রক্তাক্ত অবস্থায় নওহাটা মোড়ে এসে পড়ে যায়। এরপর পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করা হয়। ওই যুবক হাত দিয়ে তার গলা ধরে ছিল। তেমন কথা বলতে পারছিল না।

পুলিশের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে একটি স্কসটেপ ও একটি ব্যাগ পড়ে ছিল। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা।

ওই অটোরিকশার মালিক বেলঘরিয়া গ্রামের বিশু ঋষি বলেন, তিনদিন আগে তিনি তার অটোরিকশাটি চালানোর জন্য সোহাগকে দিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

তিনি জানতে পারেন রোববার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ হাঁপানিয়া বাজার নামক স্থানে আল-আমিন নামে এক যুবককে সেটি চালানোর দায়িত্ব দেন।

এরপর আল-আমিন নওহাটামোড় থেকে তিনজন যাত্রী নিয়ে স্বরুপপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে যাত্রীবেশী অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখে ও হাত-পায়ে স্কসটেপ পেঁচিয়ে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মহাদেবপুরে চালকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৪:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০