ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঈদ-ই মিলাদুন্নবীতে সাব-রেজিষ্ট্রি অফিসে উত্তোলন হয়নি পতাকা

মহাদেবপুর সাব-রেজিষ্ট্রি অফিস,

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সরকার দেশের সকল সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিলেও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বেশ কয়েকটি সরকারি অফিসে সে নির্দেশ পালন করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কমপ্লেক্স, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবন, থানা ভবন, প্রাণি সম্পদ কার্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরারি ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও মহাদেবপুর সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পোষ্ট অফিস প্রভৃতি সরকারি অফিসে এবং বেশীরভাগ বেসরকারি ভবনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

জানতে চাইলে, মহাদেবপুরের ভারপ্রাপ্ত সাব-রেজিষ্ট্রার নাজমুল হাসান জানান, তিনি দু’সপ্তাহ আগে এই উপজেলার দায়িত্ব পান। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অফিস করেন।

তাই তিনি শুক্রবার ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অফিসে পতাকা উত্তোলন করা হলো কিনা তা তিনি জানেন না। মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান মোবাইলফোনে কথা বলতে রাজি হননি।

উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন জানান, পতাকা উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঈদ-ই মিলাদুন্নবীতে সাব-রেজিষ্ট্রি অফিসে উত্তোলন হয়নি পতাকা

আপডেট সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০