ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গৃহবধূর শ্লীলতাহানির দায়ে যুবক আটক

স্টাফ রিপোর্টার,নওগাঁ: শুক্রবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে এক অষ্টাদশী আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মো: আকতার হোসেন (২০) নামে এক যুবককে গ্রামবাসীরা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সে উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে। ওই আদিবাসী গৃহবধূর পিতা জানান, ৫ বছর আগে তার মেয়ের চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে বিয়ে হয়।

তার ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় একবছর থেকে মেয়েটি তার পিতার বাড়িতে রয়েছেন।

ওই গৃহবধূ অভিযোগ করেন যে, মোবাইলফোনে পরিচয়ের সূত্র ধরে আকতার হোসেনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার লক্ষ্মীপূজা দেখার জন্য তিনি আকতারকে মোবাইলফোনে তাদের গ্রামে আসার জন্য বললে আকতার ওই গ্রামে আসে।

রাত সাড়ে ৭ টায় তারা বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে গল্প করার সময় আকতার তার গায়ে হাত দেয়। গৃহবধূর ভাই বিষয়টি দেখে ফেললে আকতার পালিয়ে যাবার চেষ্টা করে। গ্রামের লোকজন তাকে আটক করে রেখে থানা পুলিশে খবর দেয়।

মহাদেবপুর থানার এসআই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাত ১২ টায় আকতারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে জাপটে ধরার অভিযোগে আকতার হোসেনের বিরুদ্ধে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গৃহবধূর শ্লীলতাহানির দায়ে যুবক আটক

আপডেট সময় ০৪:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০